মহান সৃষ্টিকর্তার প্রথম বাণী “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।” এ বাণী আমাদের শিক্ষা গ্রহণের নির্দেশনা প্রদান করে। কারণ শিক্ষা হলো আলো যা মানুষের মনকে আলোকিত করে, চেতনা শক্তিকে শানিত করে এবং ন্যায় অন্যায় বোধকে জাগ্রত করে মননশীল মানুষ তৈরিতে সহায়তা করে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযগী শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সৃষ্টিশীল মানুষ তৈরি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি দেশ প্রেমিক, দক্ষ, মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানব সম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশা করি। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।








